প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ২০ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১২:৪০আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১২:৪০

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী  মো. মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ পরীক্ষা চলছে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে এ পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা দেড়টা পর্যন্ত।  তবে অটিস্টিক শিশুরেদর জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এ বছর সর্বমোট ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশে ৭ হাজার ১৮৩টি ও বিদেশে ১১টি কেন্দ্র।’

মন্ত্রী জানান, ‘আগামী ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিকতা শিক্ষা এবং ২৭ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ লাখ ৯২ হাজার ৭১৫ জন শিক্ষার্থী অংশ নেবে।’

এ বছর মোট ৬টি বিষয়ের প্রতিটিতে একশ করে মোট ৬শ’ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রী।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ৮৫৭ জন ও

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯০ জন  অটিস্টিক পরীক্ষার্থী অংশ নেবে।’

এবারের প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ‘লিভিং নো অন বিহাইন্ড’ নীতি গ্রহণ করা হয়েছ।

/এসআই/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম