আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ২৫ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১৩:১৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৫:০৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আটকে পড়া ২৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,  গতবছর কাজের উদ্দেশ্যে এই ২৫ বাংলাদেশি অবৈধভাবে হেরাতে যান। তারা একটি প্রতিষ্ঠানে যোগদানও করেন। তবে দুই-তিন মাস পরেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে।

হেরাত থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে অব্যাহত কূটনীতিক প্রচেষ্ঠা চালানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে স্থানীয় হেরাত কর্তৃপক্ষ আটকে পড়া বাংলাদেশিদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে। ঢাকার আফগান দূতাবাস ও আফগানিস্তানের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গেও প্রয়োজনীয় সমন্বয় সাধন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আফগান সরকার আটকে পড়া বাংলাদেশিদের মেয়াদউত্তীর্ণ ভিসার ফি অব্যাহতি দেয় এবং পরে ঢাকাস্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আটকে পড়া বাংলাদেশিদের দেশে আনার ব্যবস্থা করে। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশিরা দেশে ফেরত আসলেন।

আরও পড়ুন- 

হাসনাত করিমের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ!

/এসএসজেড/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম