ডেমরায় মাইক্রোবাস চাপায় নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ২১:০০আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ২১:০২

সড়ক দুর্ঘটনা রাজধানী ডেমরার রহমত রোডে মাইক্রোবাস চাপায় ডলি আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তার স্বামীর নাম আসাদুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বিকেল ৫টার দিকে ১০ বছরের ছেলে শাহরিয়ারকে নিয়ে নিজ বাসা থেকে ডেমরাতেই বাবার বাসায় যাচ্ছিলেন ডলি আক্তার। এসময় রহমত রোডের ২০ নাম্বার বাসায় গ্রাউন্ডে প্রবেশ করছিল একটি মাইক্রোবাস। কিন্তু হঠাৎ গাড়িটি পিছিয়ে রাস্তায় চলে এলে ধাক্কায় আহত হন ডলি। স্থানীয় লোকজন ও তার আত্মীয়রা ডলিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া জানান, ডলি আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। নিহতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শহীদুল বলেন, আমরা মাইক্রোবাসটি আটক করেছি। তবে চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

/আরজে/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম