রোহিঙ্গা ইস্যুটি অস্বস্তিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৬, ১২:৫৬আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১২:৫৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য অস্বস্তিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের ৫৭তম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে বিশেষ প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
বৈঠক প্রসঙ্গে তিনি জানান, ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত তিন লাখ ৮ হাজার অভিযান পরিচালনা করা হয়েছে চোরাচালান দমনে। এ সময়কালে ৯ হাজার ৮শ’ ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২শ’ ৬১ কোটি টাকার মালামাল আটক করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৪৮৮ জনকে সাজা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্থলবন্দরগুলোতে স্ক্যানিং মেশিন চালু করা হবে, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং সীমান্তে টহল জোরদার করা হবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, বিজিবি’র নব নিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহ পুলিশ, আনসার, কোস্টগার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম