নাইকো দুর্নীতি মামলা: খালেদার আবেদনের বিষয়ে আদেশ বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ নভেম্বর ২০১৬, ১৬:১০আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৬:১২

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের বিষয়ে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) আদেশ দেবে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে খালেদার আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করা হয়।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত বছরের ১৮ জুন খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট। মামলাটি বাতিলে খালেদার রিট আবেদন খারিজ করে এ আদেশ দেয় আদালত।

হাইকোর্টের রায়ে মামলাটি সচল হওয়ার পর নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম ফের ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালতে শুরু হয়। গত বছর ৩০ নভেম্বর হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম