রাজধানীতে ট্রাকচাপায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৬, ১৮:৫২আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৮:৫২

রাজধানীতে ট্রাকচাপায় নিহত ১ রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় রোকেয়া বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় তার মা কাজল বেগম (৪৫) ও পাঁচ বছরের শিশু তানিয়া গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী মো. শহিদুল ইসলাম বরিশালের বাড়িপাড়ার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে ভাড়া বাড়িতে থাকতেন।
শ্যামপুর থানার এএসআই মিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আজ বিকালের দিকে গ্রামের বাড়ি থেকে মা ও মেয়েকে নিয়ে সদরঘাট নেমে রোকেয়া বেগম। এসময় নারায়ণগঞ্জে আসার পথে কদমতলি থানাধীন পোস্তগোলা ব্রিজের ঢালে রড বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। বাকি দুজন চিকিসাধীন অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক রয়েছে।
/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম