রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহফুজ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (টেলিকম) সমিতি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ এ তালেব এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী হাম্মাদ মুজিব এ কতজ্ঞতা প্রকাশ করেন।
এ নিয়োগের মাধ্যমে বিটিসিএল গ্রাহকবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে এই দুই নেতা আশা প্রকাশ করেছেন।
/এসএমএ/এসএনএইচ/








