মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর এ কে এম ফারুক হাসানকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
অপরদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদকে নৌবাহিনীতে ফেরত পাঠিয়ে তাকে সশস্ত্র বাহিনীতে প্রত্যার্পন করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
আলাদা আদেশে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পদে লে. কমান্ডার এস এম আনোয়ারুল করিমকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নৌবাহিনীর কমান্ডার এম হাবিবুল মউলাকে নৌবাহিনীতে ফেরত পাঠিয়ে তাকে সশস্ত্র বাহিনীতে প্রত্যার্পন করা হয়েছে।
/এসএমএ/এসএনএইচ/








