টেলিভিশন পেশাজীবীদের ৫ দফা দাবি বাস্তবায়নে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১৯:৩৮আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৯:৩৮

টেলিভিশন পেশাজীবীদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে একটি কমিটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে প্রধান করে অংশীজনদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট সেমিনার কক্ষে নবগঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেসনালস অর্গানাইজেশনের (এফটিপিও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ প্রস্তাব অনুমোদন দেন। বৈঠকে তথ্য সচিব মরতুজা আহমদ দেশজ সংস্কৃতি এবং টেলিভিশন পেশাজীবীদের স্বার্থ রক্ষায় এই কমিটি গঠনের প্রস্তাব দেন।

বৈঠকে অন্যদের সঙ্গে তথ্যমন্ত্রী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘টেলিভিশনসহ গণমাধ্যমের বিকাশকে অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর। দেশজ সংস্কৃতি বুকে ধরে দেশের টেলিভিশন পেশাজীবীরা যাতে সংস্কৃতির শক্তিশালী বাহন হিসেবে কাজ করতে পারেন, সরকার সে বিষয়ে যত্নবান।’
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ্ আলমগীর, যুগ্ম-সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, এফটিপিও’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোয়ার হোসেন পাঠান, সদস্য সচিব গাজী রাকায়েত এবং সদস্যদের মধ্যে আজিজুল হাকিম, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মাসুম রেজা, এস এ হক অলিক প্রমুখ উপস্থিত ছিলেন।
টেলিভিশন পেশাজীবীদের দাবি ছিল- দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান বন্ধ করা, অনুষ্ঠান নির্মাণ, কেনা ও প্রচারে এজেন্সির হস্তক্ষেপ বন্ধ করা, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটি’র নূন্যতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ, বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ বন্ধ করা ও ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেল দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা।


/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম