বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন‌্য সাক্ষাতে যাচ্ছেন সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ২০:৩৫আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২০:৩৮

বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন‌্য সাক্ষাতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাষ্টপতি ও সিইসি । রাষ্ট্রপতির কার্যসূচিতে বুধবার বিকাল সাড়ে ৩টায় সিইসির সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। তবে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব কেউই থাকছেন না বলে জানা গেছে।
সিইসির সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিইসি বুধবার বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাবেন। তবে এটা একেবারেই সৌজন‌্য সাক্ষাত এবং তার সঙ্গে অন্য কোনও কমিশনার বা কমিশন সচিবালেয়ের কেউ যাচ্ছেন না।’
এর আগে ২ অক্টোবর স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণের উদ্বোধনের পর ওই দিন বিকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে স্মার্ট কার্ড তুলে দিয়ে আসেন সিইসি। এসময় তার সঙ্গে দুই নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। এছাড়া, গত চার বছরে সিইসি বিভিন্ন সময়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেছেন। তার প্রত্যেক সাক্ষাতেই অন্যান্য কমিশনার ও কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিতে দেখা গেছে। সিইসি তার মেয়াদ শেষের আড়াই মাস আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন, কিন্তু এবার তার সঙ্গে অন্য কেউ যাচ্ছেন না, এ কারণে বিভিন্ন মহলে বিষয়টি আলোচিত হচ্ছে।
উল্লেখ্য,  আগামী ফেব্রুয়ারিতে এ কমিশনের মেয়াদ শেষ হবে।

ইএইচএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম