সাভারে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ভার সরকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১২:১৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১২:১৯

সাভারে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ভার সরকারের

সাভারের জিরাবোতে গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের বুধবার সকালে দেখতে এসে একথা জানান সাভারের সংসদ সদস্য এনামুল হক তালুকদার। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত শ্রমিকদের ১০ হাজার এবং নিহত শ্রমিকদের ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন শ্রমিকদের বুধবার সকালে  যান এনামুল হক তালুকদার, ঢাকা জেলা প্রশাসক ও ইউএনওসহ আরও অনেকে। মঙ্গলবার বিকালে জিরোবোর একটি গ্যাস লাইটার কারখানায় আগুন ধরে যায়। এতে ২৬ জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে ২১ জনকে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। একজন চিকিৎসা নিয়ে মঙ্গলবারই বাড়ি চলে গেছে। ঢামেকে ভর্তি শ্রমিকদের মধ্যে ৪ জন আইসিইউতে, ৪ এইচডিইউ এবং ৪ জন অবজারভেশনে আছেন। আর ৭ জন আছেন পোস্ট অপারেটিভে।  এছাড়া ৫ জন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

চিকিৎসাধীন শ্রমিকদের দেখার পর এমপি এনাম সাংবাদিকদের বলেন, ‘আমরা আহত শ্রমিকদের  সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী আজ সকালে সিলেট যাওয়ার আগে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি বলেছেন, সিলেট থেকে ফিরে এসে তিনি এ বিষয়ে আমার কাছ থেকে সর্বশেষ প্রতিবেদন নেবেন। প্রধানমন্ত্রী তাদের কাছে আমাকে এ বার্তা পৌঁছে দিতে বলেছেন যে, সরকার তাদের পাশে আছে এবং চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।’

বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম বলেন, ‘বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে গেলে তাদের আমরা আশঙ্কামুক্ত বলি না। তবে তাদের অবস্থা স্থিতিশীল। যে কোনও সময় সেটা খারাপ হতে পারে। এদেরকে ৪-৫ দিন অবজারভেশনের রাখার পর বাকিটা বলতে পারবো।’

/জেএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম