খালেদাকে গয়েশ্বর

‘দলে সরকারের এজেন্টদের কদর বাড়লে প্রকৃত নেতাকর্মীরা পাশে থাকে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৩:৫৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৪:০৪

খালেদা ও গয়েশ্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করে দলে তাদের কদর যদি বেড়ে যায়, তাহলে প্রকৃত নেতাকর্মীদেরকে দুর্দিনে কাছে পাওয়া মুশকিল হয়ে যাবে।’ এসব নেতাকর্মী থেকে দলীয় প্রধানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয়বাদী কৃষক দল আয়োজিত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্দিনে যারা আপনাকে (খালেদা জিয়া) ফেলে যাবে না তাদের হাত পা দুর্বল করে দেবেন না। যারা সুবিধাবাদী তাদের কথা শুনলে ক্ষতি হবে। একটু সতর্ক থাকেন। জীবনে অনেক কিছু শেষ হয়ে গেছে।’

গয়েশ্বর বলেন, ‘দলে এমন কিছু রাজনীতিবিদ আছেন যারা সরকারের সঙ্গেও যোগাযোগ করে, আবার বিএনপিকেও খুশি রাখে। উভয় দলের সঙ্গে তাদের সম্পর্ক। সুবিধা নিতে গিয়ে যারা ভাণ্ডার ভরছে তাদের ভাণ্ডার যাতে খালি না হয় তাই তারা দুই কূলই রক্ষা করছে।’

ষড়যন্ত্রের নির্বাচনে পা দিলে বিএনপির সামনে দুর্দিন উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আমৃত্যু প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ২০১৯

সালের আগে নির্বাচন হবে না। পাশের দেশে গণতন্ত্র আছে অথচ আমাদের দেশে গণতন্ত্র থাকুক এটা তারা চায় না।’

তিনি বলেন, ‘এই নির্বাচন খালেদা জিয়াকে রেখেও হতে পারে। আর যদি তিনি আপোষহীন হন তাহলে তাকে বাদ দিয়েও হতে পারে। তাই আমি আহ্বান জানাবো খালেদা জিয়া যেন এসব চাটুকার মোসাহেবিদের থেকে সতর্ক থাকেন।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আন্দোলন কেমনে হবে সবাই ঘুরে পদের তদবীরে। ঐক্যবদ্ধ হতে পারলে শত্রু শিবিরে ধাক্কা দিতে পারবো।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ অনেকে।

 

/আরএআর/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম