রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা বাহাদুর নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৮:১৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৮:২৪

আ.লীগ নেতা বাহাদুর

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হাবিবুল বাশার বাহাদুর (৪৯) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর রাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাবিবুল বাশার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৯ নং ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক কালের কণ্ঠের বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীমের ছোট ভাই।

তার আরেক ভাই শহীদুল বাশার সোহেল জানান, গত শুক্রবার রাত ১১টায় তেজগাঁও উত্তর থানাধীন রেজিস্ট্রি অফিস কলোনি বাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন হাবিবুল। পরে আশেপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসেন। ময়না তদন্ত শেষে শনিবার সকালে স্বজনেরা তার  লাশ নিয়ে গেছেন। 

এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক কার্ভাড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এআইবি/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম