আগাম জামিন ৩৩ সাঁওতালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ১৬:৪৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৬:৪৫

হাইকোর্ট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় সাঁওতাল সম্প্রদায়ের ৩৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাঁওতালদের আইনজীবী আবু ওবায়দুর রহমান জানান, ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় মারা গেছেন তিনজন সাঁওতাল। আহত হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাঁওতালদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪২ সাঁওতালের বিরুদ্ধে মামলা করে। ২ জন জামিনে রয়েছেন। এছাড়া কয়েকজন গ্রেফতার আছে। বাকিদের আবেদনের ভিত্তিতে রবিবার তাদের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম