আপনি আমার নেতা, কাদেরকে আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৩:৩০আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৮:৪২

সৈয়দ আশরাফের বাসায় ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘আমার নেতা’ বলে সম্বোধন করেছেন সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার বেলা ১২টায় সৈয়দ আশরাফের বেইলি রোডের সরকারি বাসভবনে ওবায়দুল কাদের সৌজন্য সাক্ষাতে যান। এ সময় সৈয়দ আশরাফ তাকে অভ্যর্থনা জানিয়ে বলেন, ‘রাজনীতিতে আপনি আমার সিনিয়র। আমি যখন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলাম, তখন আপনি দফতর সম্পাদক ছিলেন। আপনি আমার নেতা।’  জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সিনিয়র-জুনিয়র বিষয় নয়, আমরা সবাই রাজনৈতিক সহকর্মী। আমরা একত্রে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ সাত বছর আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কোনও পরমর্শ থাকলে আমাকে জানাবেন। সহযোগিতা করবেন।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফকে দলীয় কার্যালয়ে যাওয়ার অনুরোধ করেন ওবায়দুল কাদের।  জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘হ্যাঁ যাব।’

ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এই প্রথম সাবেক সাধারণ সম্পাদক আশরাফের সঙ্গে মিলিত হন। এ সময় লন্ডনে চিকিৎসাধীন আশরাফের স্ত্রীর খোঁজ-খবর নেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, দু’জনে অত্যন্ত আন্তারিকভাবে কথা বলেছেন। বর্তমান সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদকের পরামর্শ চেয়েছেন। সাবেক সাধারণ সম্পাদকও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। 

প্রায় পৌনে এক ঘণ্টারর এ সাক্ষাতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

/পিএইচসি/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম