বাংলাদেশ এখন আন্তর্জাতিক সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু: বার্নিকাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ২০:২৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২০:৩০

 

 

মার্শা বার্নিকাট বাংলাদেশ এখন আন্তর্জাতিক সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, ‘বিভিন্ন দেশে এ ধরনের সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম রয়েছে।  সন্ত্রাসীদের কাছ থেকে সরকার যেসব তথ্য পায়, সেগুলো যেন অন্য দেশকে দেয়। কারণ এসব তথ্য ভবিষ্যতে সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে অন্যান্য দেশও সাহায্য করতে পারে। সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে।’  সোমবার ধানমণ্ডির ইএমকে সেন্টারে আয়োজিত ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।

বার্নিকাট বলেন, ‘সন্ত্রাসীদের বিচার করার আগে মেরে ফেললে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনও উপায় থাকে না। সন্ত্রাস বিষয়ে সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে এসব সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা কেউ কোনও সংগঠনের হয়ে কাজ করে আবার কেউবা একা-একা কাজ করে। ফলে এ সন্দেহভাজনরা যদি মারা যায়, তবে তথ্য পাওয়ার আর কোনও উপায় থাকে না।’

তবে বার্নিকাট স্বীকার করেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করার চেষ্টা করলে, সন্ত্রাসীরা তখন  বাধা দেয়। একারণে তাদের জীবিত ধরাও কঠিন। তবু তথ্য আদায়ের জন্য সন্দেহভাজনদের গ্রেফতার করার চেষ্টা করা উচিত। একজন সন্ত্রাসী মারা গেলে সেখানেই সন্ত্রাস শেষ হয়ে যায় না। সেই জায়গা অন্য সন্ত্রাসী এসে দখল করে নেয়।’

পুলিশের কার্যক্রম প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘তাদের কাজে আমি সন্তুষ্ট নই, এটা বলা ঠিক হবে না। কিন্তু আত্মতুষ্টি অনুভব করার কোনও সুযোগ নেই। যা করছি সেটা যথেষ্ট, এ রকম মনোভাব থাকলে সেটি ভুল হবে।’

/এসএসজেড/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম