‘ঢাকা উত্তরের মেয়রের বুদ্ধি কম, সাহস বেশি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ১২:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৫:১৩

আনিসুল হক

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, ‘আমি বর্তমানে দুই ধরনের দখলদারের সঙ্গে বসবাস করছি। এক ধরনের দখলদার গরিব, যারা ফুটপাত দখল করেছে, যাদের পুলিশ তাড়ায়। আরেক ধরনের দখলদার ধনী। যারা সরকারের জায়গা দখল করে বাড়ি বানায়, গ্যারেজ বানায়। যারা উল্টো পুলিশকে তাড়ায়।’

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘ঢাকা উত্তরের মেয়রের বুদ্ধি কম সাহস বেশি। মেয়র হিসেবে আমি কথা দিচ্ছি, অবৈধ দখলে থাকা প্রতি ইঞ্চি জায়গা উদ্ধার করা হবে।’

তিনি বলেন, ‘ঢাকা শহরের পরিবেশ এতই খারাপ যে, ২৫ শতাংশ শিশুর ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় হিসেবে ঢাকাকে ক্লিন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘উন্নয়নের স্বার্থে কিছু গাছ কাটা হচ্ছে ঠিকই, তবে গত এক বছরে ৩২  হাজার গাছ লাগিয়েছি। আগামী দুই বছরে আরও ৫ লাখ লাগানোর পরিকল্পনা আছে। এটি করতে পারলে আশা করছি ঢাকা শহরের যে তাপমাত্রা বর্তমানে বিরাজমান তার থেকে ৪-৫ ডিগ্রি কমবে।’

মেয়র বলেন, ‘আমি ওয়াদা করেছি, ঢাকাকে যানজট ও হকারমুক্ত করবো। যদিও কোনোটিই করার এখতিয়ার মেয়রের নেই। তবে সবার সহযোগিতায় এগুলো করার চেষ্টা করছি। অনেকে রাস্তা দখল করে বাড়ি বানিয়েছেন। রাস্তার দখল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, তারা শোনেননি। এরপর রাতের বেলা বুলডোজার চালিয়ে সিটি করপোরেশনের জায়গা উদ্ধার করেছি।’

তিনি বলেন, ‘আমরা ঢাকাকে বিলবোর্ড মুক্ত করেছি। বিলবোর্ডের পেছনে এতো বড় শক্তি কাজ করে তা আগে জানতাম না। গত ৪ মাসে ২০ হাজার বিল বোর্ড ফেলে দিয়েছি। মানুষ এখন কথা শুনছে। ঢাকাকে সুন্দর করতে এবং সুন্দর রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। মেয়রের পক্ষে একা কিছুই করা সম্ভব নয় যদি আপনারা সহযোগিতা না করেন।’

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

/এসআই/এমডিপি/এসটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক