‘বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে হলেও রোহিঙ্গাদের প্রবেশ করতে দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ১৩:৩৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৩:৪৭

‘বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে হলেও রোহিঙ্গাদের প্রবেশ করতে দিন’

রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আবারও অনুরোধ জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপাসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, প্রয়োজনে আরও ১ লাখ বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করে হলেও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আরও ১ লাখ বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে নির্যাতন করুন তবুও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন। তাদের নির্যাতনের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রতিবাদ জানান।’

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘আমরা বুঝতে পারছি না মিয়ানমার ইস্যুতে সরকার এখনও নিশ্চুপ কেন? সরকারের উচিত অনতিবিলম্বে মিয়ানমারে মুসলিম হত্যার বিরুদ্ধে সর্বদলীয় বৈঠক ঢেকে তাদেরকে চাপ সৃষ্টি করা।’

মানববন্ধনে অন্য বক্তারা অন সাং সু চিকে গণতন্ত্রের মুখোশধারী উল্লেখ করে তার নোবেল পুরস্কার অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবি তোলেন। আর এটাই হতে পারে মিয়ানমারে মুসলিম গণহত্যার বিরুদ্ধে এক নম্বর প্রতিবাদ।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-সস্পাদক মিজানুর রহমান প্রমুখ।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক