'সাংবাদিকরাই সরকারের শক্তিশালী বিরোধী দলের কাজ করে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ১৪:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৪:৪৪

'সাংবাদিকরাই সরকারের শক্তিশালী বিরোধী দলের কাজ করে'

যে দেশে শক্তিশালী বিরোধী দল নেই সেখানে সাংবাদিকরাই শক্তিশালী বিরোধী দলের কাজ করে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর স‌িটি করপ‌োরেশন‌ের ম‌েয়র আন‌িসুল হক।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ‌ে মঙ্গলবার সাধারণ সভার উদ্বোধন কালে এ মন্তব্য করেন তিনি।

উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘বনানীর কোনায় ৫২ বছর মোনায়েম খান  জমি দখল করে রেখেছিলেন। কেউ তা উদ্ধারে যাননি। আমরা জোরজবরদস্তি করে দখল করেছি। আমরা যেভাবে নেমেছি আর মিডিয়া আমাদের যেভাবে সাপোর্ট দিচ্ছে তাতে সব জায়গা দখলমুক্ত করে ফেলতে পারব।’ তবে ঢাকা শহরকে যানজট মুক্ত করা এবং এই শহরটাকে শৃঙ্খলায় আনা খুবই মুশকিল বলে মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে মেয়র বলেন, ‘সাংবাদিকরা আমাদের সম্পদ। কারণ এই দেশে সাংবাদিকতা একটি পার্লামেন্টের শক্তি। যখন কোনও শক্তিশালী বিরোধী পক্ষ না থাকে, তখন কাগজ (সংবাদপত্র) শক্তি হয়ে দাঁড়ায়। এই কাগজের শক্তিই জনসমর্থনের শক্তি।’

ড‌িআরইউ সভাপত‌ি জামাল উদ্দীন‌ের সভাপত‌িত্বে অনুষঠানে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রাজু আহম‌েদ, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম