তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ১৬:০২আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:১০

তারেক রহমান

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাঁদাবাজির পৃথক তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্টে।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। একইসঙ্গে চাঁদাবাজির তিন মামলা ও আয়কর সংক্রান্ত আরও দুটি মামলার বিচার কার্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে তার বিরুদ্ধে সবকয়টি মামলা চলবে।

২০০৭ সালে চাঁদাবাজি ও আয়কর ফাঁকির অভিযোগে গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই সময় মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও জারি করে। আজ আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন।

 /ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম