ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার দুই দিনের সফরে আগামীকাল বুধবার ঢাকা আসছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে পারিকারের সফরের বিষয়টি নিশ্চিত করেন। ভারতের কোনও প্রতিরক্ষামন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।
ঢাকা সফরকালে পারিকার বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। এছাড়া, তিনি চট্টগ্রামে মিলিটারি একাডেমি পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ সফরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। নিয়মিত যৌথ সামরিক মহড়ার পাশাপাশি সমুদ্রে টহল ও নৌযান তৈরির প্রস্তাব দিতে পারে ভারত।
/এসটি/এপিএইচ/
আরও পড়ুন: তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের








