প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আগামী শুক্রবার (২ ডিসেম্বর) বিশেষ মোনাজাতের আয়োজন করছে আওয়ামী লীগ। প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার এক বিবৃতিতে আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে সারাদেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।
/ইএইচএস/এআর/








