বৃহস্পতিবার মিয়ানমার দূতাবাস অভিমুখে মিছিল করবে হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ২০:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২০:৪২

বৃহস্পতিবার মিয়ানমার দূতাবাস অভিমুখে মিছিল করবে হেফাজত ঢাকায় মিয়ানমার দূতাবাস অভিমুখে আগামী বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া আরাবিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ কর্মসূচি নেওয়া হয়।

কর্মসূচি প্রসঙ্গে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল বলেন, ‘মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশু হত্যাযজ্ঞের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় মিয়ানমার দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হবে।’
এদিকে মিয়ানমার সরকার যা করছে তা নিশ্চিত যুদ্ধাপরাধ বলে অবহিত করেন হেফাজত নেতারা। তারা বলেন, ‘মিয়ানমারের রাখাইন মগদস্যু আর সেনাবর্বরতায় নিরীহ নিরস্ত্র রোহিঙ্গা মুসলিমদের রক্ত ঝড়ছে। সে দেশের সরকারের পরিকল্পিত আগ্রাসনে প্রাণ হারিয়েছে নারী, শিশু এবং বৃদ্ধসহ হাজারও মুসলিম। ধর্ষিত হচ্ছে অসংখ্য মা-বোন। ভয়ে-আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকেই আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে। অনেক পরিবার সাগরে ভাসছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে জঙ্গলে। একটি সম্প্রদায়কে শুধুমাত্র ধর্মীয় কারণে এভাবে দিনের পর দিন নির্যাতন করে শেষ করে দেওয়া হচ্ছে। সবকিছু দেখেও ওআইসি, জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর নিরবতায় আমরা হতাশ।’
সভায় বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ, অধ্যাপক আহমদ আবদুল কাদের, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মহানগর সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।
/সিএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম