আ. লীগ পুনরায় ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ১৮:৩৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৮:৪২

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগকে আনতে প্রচার কার্যক্রম চালানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। অন্য কোনও দল ক্ষমতায় এলে দেশ পিছিয়ে পড়বে।’ মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় হাঙ্গেরির বুদাপেস্টে ফোর সিজনস হোটেলে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব। এটি আমরা অব্যাহত রাখব।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া দল। যে দল দেশের স্বাধীনতা নিয়ে এসেছে কেবল তারাই দেশের উন্নয়ন করতে পারে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দল তা পারবে না।’

প্রবাসী বাংলাদেশিদের আগামী সাধারণ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরুর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আপনারা যখন দেশে ফিরবেন, আপনাদের গ্রামবাসীদের একটি প্রশ্ন করবেন, তারা উন্নয়ন চায় নাকি উন্নয়ন চায় না।’

শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়।’ তিনি বলেন, ‘১৯৭৫ সালের পর ২১ বছর পর্যন্ত যে দলগুলো রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের জবাবদিহি করতে হবে যে, কেন তারা দেশের উন্নতি করতে পারেনি।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ভারত ও মিয়ানমারের সঙ্গে স্থলসীমান্ত ও সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করেছে। কিন্তু জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকারের এসব ইস্যু উত্থাপনেরও সাহস ছিল না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্টের আমন্ত্রণে বুদাপেস্ট ওয়াটার সামিট-২০১৬’তে যোগ দিতে ৪ দিনের দ্বিপক্ষীয় সফরে রবিবার বুদাপেস্ট পৌঁছেন।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতা অনিল দাসগুপ্ত। বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে আগত আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সূত্র: বাসস

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম