‘নির্বাচন কমিশন গঠনের পদক্ষেপ রাষ্ট্রপতিই নেবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:২০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:২৫

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশন বিষয়ে নিয়ে বিএনপির প্রস্তাবের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি তো এর আগে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জিতেছে। তারা তখন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলেনি কেন? ‘উনার (খালেদা জিয়া) প্রস্তাব উনি দিয়েছেন। এখন রাষ্ট্রপতিকে বলুন। নির্বাচন কমিশন গঠন বিষয়ে পদক্ষেপ রাষ্ট্রপতিই নেবেন।’ শনিবার বিকালে হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ সব কথা বলেন।

বিএনপির অনেকেই মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা দেখছেন। আপনি এ সম্ভাবনা দেখছেন কিনা—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৫ জানুয়ারি নির্বাচনের পর ৯ জানুয়ারি শপথ নিয়েছি। সরকারের তিন বছর পেরিয়ে গেছে। এখন মধ্যবর্তী নির্বাচনের কথা বলতে তারা সম্ভবত পরবর্তী নির্বাচনের কথা বলছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপি প্রধানের ‍ভুল ছিল। একটি দলের প্রধান হিসেবে ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচন থেকে দূরে ছিলেন তিনি। বিএনপি নির্বাচন নিয়ে কী খেলা খেলেছে, তা স্মরণ করা উচিত। তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, ক্ষয়ক্ষতি করেছে। সে জবাব তারা আগে জাতির কাছে দিক।’

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী