তিস্তা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনও শর্ত নিয়ে ভারত যাচ্ছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  ‘বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী তিস্তার ন্যায্য পানি বণ্টনের ব্যাপারে আমি আশাবাদী।’ শনিবার বিকালে হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিগগিরই আপনি (প্রধানমন্ত্রী) ভারত সফরে যাচ্ছেন। সেই সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে কোনও আলোচনা হবে কিনা—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুলের এমন প্রশ্নে  প্রধানমন্ত্রী বলেন, ‘তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনের সঙ্গে আলোচনা চলছে, আমি আশাবাদী। তবে বিষয়টি নির্ভর করবে ভারত সরকার বিষয়টা কিভাবে নেবে, তার ওপর।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু তিস্তার পানির বিষয় নয়, বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন নিয়েই আলোচনা চলছে। আমি এ ব্যাপারে আশাবাদী। এর মধ্যে এসব নদীর ড্রেজিং চলছে।’

/পিএইচসি/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম