লালবাগে যুবককে কুপিয়ে খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ০২:০৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ০২:১১

লালবাগে যুবককে কুপিয়ে খুন রাজধানীর লালবাগে নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত রাব্বি হোসেন (১৮) কামরাঙ্গীরচর এলাকার একটি টেইলার্সের কর্মচারী ছিলেন। তার বাসা রাজধানীর শহীদনগর এলাকায়।

নিহতের বাবা আব্দুস সালাম জানান, তার ছেলে শনিবার রাত ১১টার দিকে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। লালবাগ থানাধীন শহীদনগর গলিতে যাওয়ার পর পূর্ব শত্রুতার জের ধরে ২/৩ জন তাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এআরবি/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম