তিন বছরেও সন্ধান মেলেনি নিখোঁজ ২০ ব্যক্তির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫

নিখোঁজ ২০১৩ সালের পর থেকে বিভিন্ন সময় গুম হওয়ার পর তিন বছর পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ২০ ব্যক্তির। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিখোঁজ ২০ ব্যক্তির পরিবার সদস্য ও স্বজনরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গুম হওয়া ২০ জন ২০১৩ সালে গুম হয়েছেন তাদের অধিকাংশই ছাত্র। তাদের সংসারে আয় করার মানুষ নেই। এই পরিবারগুলোর কথা রাষ্ট্র একবারও ভাবেনি। তাদের উদ্ধারের ব্যাপারেও সরকার নিরব রয়েছে।

পরিবারগুলোর দাবী, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের আগে ও পরে দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সময় সারাদেশে গুমের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তারা অনেকেই এখনও গুম রয়েছে অথবা পরে কোনও মামলায় তাদের কয়েকজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের কারও কারও লাশও পাওয়া গেছে। কিন্তু ওই তালিকায় এই ২০ জনের কেউ নেই বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, কাউকে গুম করে ফেলা শুধুমাত্র ব্যাক্তি বিশেষের মানবিক অধিকার লঙ্ঘন নয় একই সঙ্গে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। গুম হওয়ার অপরাধে যখন রাষ্ট্র অভিযুক্ত হয় তখন মানবাধিকার রক্ষা আন্দোলনের কর্মী এবং গুমের শিকার হওয়া পরিবারগুলোর জন্য তা একটা চ্যালেঞ্জ তৈরি করে।
গুম হওয়া স্বজনদের দ্রুত পরিবারের কাছে ফেরত দিতে উদ্যোগী হতে রাষ্ট্রের প্রতি আহ্বার জানান তারা।
/আরএআর/এসএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম