মাহবুবুল হক শাকিল আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৩

মাহবুবুল হক শাকিল

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরের একটি জাপানি রেস্তোরাঁয় গুরুতর অসুস্থ হয়ে তিনি মৃত্যবরণ করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ শাকিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম হেলাল বলেছেন, ‘আমি শুনেছি, হাসপাতালে তাকে দেখতে যাচ্ছি।'

এদিকে, শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল জানান, ‘গুলশানের একটি বাড়িতে আজ শাকিল মারা গেছেন বলে খবর পেয়েছি।’
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সামদাদো রেস্টুরেন্ট থেকে বের হয়ে  সাংবাদিকদের বলেন, ‘ধারণা করা হচ্ছে শাকিল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেলে সাংবাদিকদের বলেন, ‘শাকিল আমাদের মাঝে আর নেই। তিনি দুপুরে মারা গেছেন। তার লাশ আজ বারডেম হাসপাতালে রাখা হবে। পরে বুধবার সকাল ১১টায় লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ ময়মনসিংহের শহরের বাগমারায় বাদ মাগরীব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা  হবে।

এদিকে, বিকেল ৪টা ৩৫ মিনিটে সামদাদো রেস্টুরেন্টের এক নিরাপত্তা কর্মীসহ আরও দুইজনকে আটক করে নিয়ে যায় গুলশান থানা পুলিশ। এর আগে আরও চারজনকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘শাকিলের চলে যাওয়া গভীর বেদনাদায়ক। তার বয়স, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা কোনোটাই চলে যাওয়ার মতো না। শাকিলকে হারিয়েছি। তার পড়ালেখা, লেখনী, শিল্প-সাহিত্যতে ভীষণ ক্ষুরধার ছিল।’

জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বলেন, ‘শাকিল বুদ্ধিমত্তা ও লেখাপড়ায় খুব মেধাবী ছিল। সে নেই, এটা মানা যায় না। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। শাকিল চলে গেলেও তার সৃষ্টিশীলতা ও সৃজনশীলতার মধ্য দিয়ে আমরা তাকে ধরে রাখবো।’
২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম ছিলেন। মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। তিনি একটি কন্যা সন্তানের জনক।

এদিকে, এ ঘটনায় ওই রেস্তোরাঁ থেকে সন্দেহবশত ৫ জনকে আটক করেছে পুলিশ।

/পিএইচসি/ইএইচএস/এফএস/এসটি/এসএনএইচ/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম