মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনায় ছয় জনকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:২১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:২৯

মাহবুবুল হক শাকিল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনায় গুলশানের সামদাদো রেস্টুরেন্টের ম্যানেজার বাবলুসহ ছয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঘটনার পর গুলশানের সামদাদো রেস্টুরেন্টের কর্মচারীসহ ছয়জনের কাছে শাকিলের মৃত্যুর বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও কাউকে আটক দেখানো হয়নি। আমরা ঘটনাস্থলেই আছি। শাকিলের মৃত্যুর বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরের জাপানি রেস্তোরাঁ সামদাদোয় গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম