বাংলাদেশ জঙ্গিবাদ দমনে রোল মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশ জঙ্গিবাদ দমনে রোল মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন। সরকার দলের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সরকারের জিরো টরারেন্স নীতির ভিত্তিতে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ এবং জঙ্গিবাদ দমনে সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টার পাশাপাশি রাজনৈতিক সংগঠন, আলেম সমাজ, শিক্ষক-ছাত্র সমাজ, অভিভাবকবৃন্দ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার নজির পৃথিবীতে দ্বিতীয়টি নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ হিসেবে লক্ষ্যমাত্রা অর্জনের প্রায় কাছাকাছি চলে আসে এবং বিশ্ব বাংলাদেশকে পরবর্তী শীর্ষ এগারো অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে, ঠিক এই সময়ে একটি অপশক্তি বাংলাদেশের ওপর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ছায়া বিস্তার করে চলেছে।’

সময় এসেছে জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সন্ত্রাসী হামলাকারীদের শেকড় খুঁজে বের করার ব্যাপারে যে দৃঢ়তা প্রদর্শন করে চলেছে, তাতে দেশ ও বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।এই বিষয়টিকে সরকার একটি অন্যতম সফলতা হিসেবে বিবেচনা করে।’

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘সরকারের আন্তরিকতা ও গৃহীত পদক্ষেপের ফলে বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ নির্মূলে সকল কার্যক্রম অব্যাহত থাকবে।’

মমতাজ বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুমার খুতবায় প্রত্যেক মসজিদে যাতে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেওয়া হয়, আমরা সেই ব্যবস্থা নিয়েছি।’

বড়লোক বৃত্তবানদের সন্তানেরা কেন জঙ্গিবাদের ঝুঁকে পড়েছে, সেটা আমাদের ভাবিয়ে তুলছে বলেও তিনি মন্তব্য করেন।

ইএইচএস

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম