শেষ হলো সংসদের ত্রয়োদশ অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ২১:৪৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২১:৪৯



জাতীয় সংসদ সংসদের ত্রয়োদশ অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। এই অধিবেশনের কার্যদিবস ছিল পাঁচটি। অধিবেশন শুরু হয় গত ৪ ডিসেম্বর। এটি ছিল চলতি বছরের শেষ অধিবেশন। আগামী মাসের শেষ দিকে নতুন বছরের প্রথম তথা সংসদের শীত কালীন অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সমাপনী বক্তব্যের পর রাতে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
কার্য উপদেষ্টা কমিটি ত্রয়োদশ অধিবেশন ১২ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পল্লী সঞ্চয় ব্যাংক বিল পাস করানোর জন্য অধিবেশনের মেয়াদ ১২ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছিল। বৃহস্পতিবার বিলটি পাস হয়। এটি ঠিক হয়ে যাওয়ার কারণে অধিবেশন আগেই শেষ করে দেওয়া হলো।
সংসদ অধিবেশনে বিআরটি, ধাত্রীদের পেশাগত সনদ প্রদান সংক্রান্ত বিলসহ মোট পাঁচটি বিল পাস হয়েছে।
কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ১৩৯টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ৫টি গৃহীত এবং গৃহীত নোটিশের মধ্যে একটি সংসদে আলোচিত হয়। ৭১ এর ‘ক’ বিধিতে ৩০টি নোটিশ পাওয়া যায়।
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৯৪টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে ১৮টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য এক হাজার ৫২৭ টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন ৬৯২টি ।
/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম