রানির কাছে পরিচয়পত্র পেশ করলেন হাইকমিশনার নাজমুল কাওনাইন

তানভীর আহমেদ, লন্ডন
১০ ডিসেম্বর ২০১৬, ০৩:১২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ০৮:৪৩

হাইকমিশনার নাজমুল কাওনাইন ও তার স্ত্রীকে স্বাগত জানায় বাকিংহাম প্যালেস ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন। গত ২৮ অক্টোবর দায়িত্ব গ্রহণ করলেও শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন।

শুক্রবার সকালে রানির প্রতিনিধি ডিপ্লোমেটিক কোরের মার্শাল এলিস্টার হ্যারিসন হাইকমিশনার নাজমুল কাওনাইনকে বাকিংহাম প্যালেসে নিয়ে যেতে রাজকীয় ঘোড়ার গাড়ী নিয়ে হাইকমিশনে আসেন। হাইকমিশনার নাজমুল কাওনাইন ও তার স্ত্রী বাকিংহাম প্যালেসে গেলে ভাইসমার্শাল জুলিয়ান ইভান্স ও ফরেন অ্যান্ড কমনওয়েলথের কর্মকর্তারা হাইকমিশানারকে স্বাগত জানান।

আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র দেওয়ার সময় হাইকমিশনার নাজুমুল কাওনাইন রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।

রানির সঙ্গে আলাপকালে নাজমুল কাওনাইন বলেন, ‘আমার মেয়াদকালে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাবো।’

এ সময় তিনি হাইকমিশনের অপর কর্মকর্তাদের সঙ্গে রানির পরিচয় করিয়ে দেন।

নাজমুল কাওনাইনের সঙ্গে বাকিংহাম প্যালেসে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- হাইকমিশনের মিনিস্টার কনস্যুলার টি এম জুবায়ের, মিনিস্টার প্রেস নাদিম কাদির, বার্মিংহ্যামের সহকারী হাইকমিশনার জুলকার নাইন ও ম্যানচেষ্টারের সহকারী হাইকমিশনার ফেরদৌসী শাহরিয়ার।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম