আজ বিশ্ব মানবাধিকার দিবস

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৮

আজ বিশ্ব মানবাধিকার দিবস

আজ শনিবার বিশ্ব মানবাধিকার দিবস। জাতিসংঘ ঘোষিত ৬৮তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ সদস্য দেশগুলোর সার্বজনীন মানবাধিকার সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সে থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলো বিশ্ব মানবাধিকার দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) রাজধানী ঢাকা এবং সারাদেশে ও দেশের বাইরের শাখাগুলো দিবসটি একযোগে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আগামীকাল রাজধানী ঢাকায় সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে এবং দোয়েল চত্বর হয়ে র‌্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। বেলা ১১টায় বিএইচআরসি’র পক্ষ থেকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার কর্তৃক নির্যাতনসহ দেশে এবং বহির্বিশ্বের সব নির্যাতনের বিরুদ্ধে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএইচআরসি’র পক্ষ থেকে দেশব্যাপী এবং বহির্বিশ্বে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন, রক্তদান কর্মসূচী, চিত্রাঙ্কন এবং নাট্যানুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম