শাকিল ও জয়ললিতার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৬, ১৪:১২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৩

শাহবুবুল হক শাকিল ও জয়ললিতা প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে পৃথক দুটি শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
এ দুই জনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করার কারণ হিসেবে শফিউর আলম উল্লেখ করেন ‘জয়ললিতা ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ পর্যন্ত তামিলনাড়ুর সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি ১৯৯১ থেকে মোট ৫ বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। তামিলনাড়ুর জনগণের কাছে তিনি বিপ্লবী অগ্নিকন্যা ও আম্মা নামে পরিচিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি ছিল তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা।’

তিনি আরও বলেন, ‘মাহবুবুল হক শাকিল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি এবং আওয়ামী লীগের সহ-সম্পাদক ছিলেন। লেখক ও সাংবাদিক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল।’

এছাড়া সভায় দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের মেয়াদ সর্বোচ্চ চার বছর করার বিধান রেখে প্রতিরক্ষা বাহিনীর প্রধান (নিয়োগ, অবসর এবং বেতন ও ভাতাদি) আইন-২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

/এসআই/এসএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান