ঢাকা-দিনাজপুর রুটের নতুন ট্রেন একতা ও দ্রুতযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ২০:০৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ২০:০৯

চালু হয়েছে ঢাকা-দিনাজপুর রুটের নতুন ট্রেন একতা ও দ্রুতযান। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর স্টেশনে পতাকা নেড়ে ট্রেন সার্ভিস দু’টির উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

রেলপথমন্ত্রী রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এডিবি’র অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে ১৫০টি কোচ সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০০টি মিটারগেজ ও ৫০টি ব্রড গেজ কোচ। নতুন ব্রডগেজ কোচ দিয়ে একতা ও দ্রুতযান নামের দু’টি ট্রেন চলাচল করবে। এর আগে ট্রেন দু’টি মিটারগেজে চলাচল করতো। ট্রেন দু’টিতে ১২টি কোচ আছে এবং মোট আসন সংখ্যা ৮৫২টি।

উদ্বোধন অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবার মানন্নোয়নে আমরা কাজ করে যাচ্ছি। নতুন রেললাইন তৈরি করা হচ্ছে, আরও ইঞ্জিন ও কোচ আনা হচ্ছে। পাশাপাশি সারাদেশের রেল লাইনকে ডুয়েল গেজে রুপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘বর্তমানে রেলওয়েতে ৪৬টি প্রকল্প চলমান আছে। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রেলওয়েতে অভাবনীয় উন্নতি দেখা যাবে। বাংলাদেশের মানুষ রেলের মাধ্যমে আরও উন্নত সেবা পাবে।’ বিজয়ের মাসে ট্রেন দু’টি সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্য উপহার বলেও মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কোচ নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ওএফ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি