বিজয় দিবস উপলক্ষে ৫টি স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ১৯:০৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ২০:২৯

বিজয় দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শুক্রবার)  ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচটি স্মারক ডাকটিকিট,দু’টি উদ্বোধনী খাম,দু’টি ডাটা কার্ড এবং একটি স্মরণিকা অবমুক্ত করেছেন।

সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক এবং বিশেষ সিল মোহরের মাধ্যমে ডাকটিকিট অবমুক্ত করেন ।
বিজয়ের ৪৫ বছর(১৯৭১-২০১৬)উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ১৬ টাকা মূল্যের বিশেষ একটি স্মারক ডাকটিকিট এবং একই সঙ্গে ৩, ৭, ১০ ও ১২ টাকা মূল্যের আরও চারটি ডাকটিকিট অবমুক্ত করেন।
পাশাপাশি ১০ টাকা মূল্যমানের দুটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের দুটি ডাটা কার্ড এবং ৪৫ টাকা মূল্যমানের একটি স্যুভেনির অবমুক্ত করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহাসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, শুক্রবার থেকেই ঢাকার জিপিওতে এই স্মারক ও ডাক টিকিট বিক্রি শুরু হবে। পরবর্তীতে দেশের সকল পোস্ট অফিসেও পাওয়া যাবে।
সূত্র:  বাসস
এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম