গ্রাম পুলিশকে তৃণমূল ফোর্স হিসেবে সংগঠিত করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তামাক, মাদক ও জঙ্গিবিরোধী জোট ‘ক্যাট’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গ্রাম পুলিশকে বর্তমান সরকার স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাম পুলিশের আইনি স্বীকৃতি পাওয়া গেছে। ভবিষ্যতে পুলিশ কনস্টেবলের মতো সমান সুযোগ-সুবিধা পাবেন গ্রাম পুলিশেরা।’
তামাকের ব্যবহার কমাতে এসব পণ্যের উপরে বারবার ট্যাক্স বাড়ানো হচ্ছে এবং খুব শিগগিরই তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা হবে বলেও আলোচনা সভায় জানান প্রতিমন্ত্রী।
আয়োজক সংগঠন ক্যাটের উপদেষ্টা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল মণ্ডল, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান মিজান চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন। ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ’ এর ৩০ বছর এবং ‘দৈনিক বঙ্গজননী’র ২৪ বছর পূর্তি উপলক্ষে ‘মাদক ও জঙ্গিবিরোধী প্রচার অভিযান : ২০১৬’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
- ওসমানী বিমানবন্দর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার
- ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা খাতে আরও ব্যয় করতে হবে’
/আরএআর/এমও/








