সংলাপ শুরুর আগেই সফলতা নিয়ে ওবায়দুল কাদেরের সংশয়

বাংলা ট্রিবউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৫:০২

ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) নিয়ে আজ বৈঠকে বসবে বিএনপি। তবে সংলাপ শুরুর আগেই তার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সালিশ মানি তালগাছটা আমার-এই যদি বিএনপির নীতি তাহলে আজকের সংলাপ সফল হবে না। তাদেরকে বাস্তবসম্মত মনোভাব নিয়ে থাকতে হবে। সরকারের পক্ষ থেকে আমাদের কাছে মনে হয় মহামান্য রাষ্ট্রপতি আমাদের অভিভাবক। তিনি অনেক উদার প্রকৃতির মানুষ। তিনি তার দায়িত্ব যথাযতভাবে পালন করবেন।’

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির অতীত সংলাপের ‘অভিজ্ঞতা’ সুখকর নয় জানিয়ে কাদের বলেন, ‘অভিজ্ঞতা সুখকর নয়। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন তাদের ডেকেছিলেন তখন তারা গিয়েছিলেনও। তখন তাদের মন মতো হয়নি।’

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ সংশয় প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা আজকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংলাপের জন্য। ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যদি গণভবনে যেত তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারতো।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, রাষ্ট্রপতি বিএনপিকে ডেকেছেন নির্বাচনী সংলাপের জন্য।’

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘ক্ষমতায় আসার রাজনীতি যারা করে, এই যাদের মন-মানসিকতা তাদের জন্য সমর্থনের পাল্লা ক্রমেই সংকোচিত হবে। বিএনপি আজ কি চায় সেটা তারা নিজেরাও জানে না। তারা ক্ষমতা চায়?’

বিজয় দিবসের আলোচনা সভায় সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম