যৌন ও প্রজনন বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৩:৩১

পুরস্কার বিজয়ীদের মাঝে অতিথিরা যৌন প্রজনন-স্বাস্থ্য, বিভিন্ন সামাজিক বৈষম্য ও অধিকারের বিষয়ে চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় ঢাকার ছায়ানট মিলনায়তনে একটি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় তাদের হাতে পুরস্কারের সমমূল্যের টাকা, সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। বাকি সেরা ৭ জনকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া নির্বাচিত ১০টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৭ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য দেশব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং ব্র্যাক ইউনিভার্সিটি।

প্রেতিযোগিতায় যাচাই-বাছাই ও মতামতের ভিত্তিতে তিন জনকে চূড়ান্ত বিজয়ী এবং বিচারকদের চোখে ৭ জনকে অন্যতম সেরা হিসেবে গণ্য করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্লাস্টের অনারারি এক্সিকিউটিভ ডিরেক্টর ব্যারিস্টার সারা হোসেন, নিজেরা করি’র কো-অর্ডিনেটর খুশি কবীর, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা, চলচ্চিত্র নির্মাতা শামীম আকতার, আলোকচিত্রী মুনীরা মোরশেদ মুন্নী এবং বাঙলা কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আদিব রশিদ মামুন প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান