‘আমাকে রোল মডেল মানেন আনিসুল হক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৮ আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৪

ওবায়দুল কাদের ও আনিসুল হক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাকে রোল মডেল মানেন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ের যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বুদ্ধিজীবী দিবসে উত্তরের মেয়র আনিসুল হকের সঙ্গে কথা কাটাকাটি বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ধরনের অভিযোগ অসত্য। নগরায়ণ ও সৌন্দর্য্য বর্ধনের জন্য গাছ কাটা নিয়ে তার সঙ্গে আমার কোনও কথা কাটাকাটি হয়নি। বুদ্ধিজীবী দিবসের মতো একটি পবিত্র দিনে আমি এবং আনিসুল হক কথা কাটাকাটি করবো আমরা কি সেই মানসিকতার লোক?’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আনিসুল হকের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক অত্যন্ত মধুর। আজ সকালেও আমি তার বাসা থেকে সচিবালয়ের এসেছি। আমি গিয়েছিলাম তার বাবাকে সালাম করতে, উনি অসুস্থ। আনিসুল হক আমাকে তার রোল মডেল মানেন। একটা মানুষকে কতটা সম্মান করলে এটি বলা যায়। উনি আমাকে ওই পরিমাণই সম্মান করেন। আনিসুল হক একজন আধুনিক মানুষ। কারও সঙ্গেই আমাদের কোনও সমস্যা নেই। সমস্যা থাকলে সেগুলো বসে আলোচনা করে ঠিক করা যাবে।’   

/এসআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট