নৌমন্ত্রীর স্বাক্ষর জাল করায় সচিবালয়ে এক ব্যক্তি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ২২:০৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ২২:১১

গ্রেফতার

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম মো. মোতালেব মোল্লা।

মঙ্গলবার (২০ নভেম্বর) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে আটক করা হয়।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, মোতালেব মোল্লাকে আটকের পর সচিবালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

তার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়।

সচিবালয়ের নিরাপত্তা শাখা ও সরকারি তথ্য বিবরণী থেকে জানা গেছে, নৌমন্ত্রীর ছবি ও মন্ত্রণালয়ের ডিও প্যাড ব্যবহার এবং স্বাক্ষর জাল করে তৈরি করা প্রত্যয়নপত্র নিয়ে বেলা সোয়া একটার দিকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীর পিএসএর কাছে যান মো. মোতালেব মোল্লা। জাল স্বাক্ষর এবং প্রত্যয়নপত্রে ছবি ব্যবহার করায় তাকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পিএস।এরপর তাকে সচিবালয়ের নিরপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। পরে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

/এসএমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম