কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিলেন ব্রিটিশ বাণিজ্য দূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ০১:৫২

রুশনারা আলী (ছবি: সংগৃহীত) বাংলাদেশ থেকে আকাশপথে লন্ডনে সরাসরি কার্গো পাঠানোর ওপর নিষেধাজ্ঞার প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ও দেশটির প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী। মঙ্গলবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এই আশ্বাস দেন। বৈঠকে ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। বিমানের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিমান সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ৩টায় কুর্মিটোলায় বলাকা ভবনে রুশনারা আলী বিমানের চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল বারী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ এম মোসাদ্দেক আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় কার্গো ফ্লাইট বন্ধ হওয়ার কারণে বিমানের যে লোকসান হয়েছে, সেই বিষয়টিও তুলে ধরা হয় রুশনারা আলীর কাছে। এ সময় বিমানের পক্ষ থেকে বলা হয়, নিষেধাজ্ঞার কারণে প্রতিটি ফ্লাইটে ১৫/২০ টন মালামাল লন্ডনে পাঠানো যাচ্ছে না। সেই হিসাবে বিমানের এখন পর্যন্ত ৭০ কোটি টাকা লোকসান হয়েছে। 

ব্রিটিশ বাণিজ্য দূত সৌজন্য সাক্ষাতে এলেও কার্গোর নিষেধাজ্ঞা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন বিমানের চেয়ারম্যান। এ সময় বিমানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব করেন তিন।    

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুশনারা আলী গত ১৮ ডিসেম্বর ঢাকায় আসেন। তার এই সফর ঢাকা ও লন্ডনের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির করবে বলে জানিয়েছে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশন।

 উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে আকাশপথে লন্ডনে সরাসরি কার্গো পাঠানোর ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।  এর আগে যুক্তরাজ্যের দেওয়া রিপোর্টের ভিত্তিতে করে বাংলাদেশ থেকে কার্গো সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যের পরামর্শে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান বাড়াতে ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের সঙ্গে চুক্তি সই করে সিভিল এভিয়েশন অথরিটি। ব্রিটিশ এই কোম্পানি দুই বছরে ৭৩ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা  দেবে বাংলাদেশকে। অন্যদিকে ৫ মে চিঠি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে নিষেধাজ্ঞার প্রত্যাহার হয়েছে বলে জানায় ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন। ব্রিটিশ প্রতিনিধি দল একাধিকবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি।

/সিএ /এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম