ইন্দোনেশিয়ায় আইওআরএ’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনাকে আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৬, ০৪:৪৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ০৪:৪৫

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক ইন্দোনেশিয়ায় আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো বিদোদো।
ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোর মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও প্রগতি জোরদারে সহযোগিতার লক্ষ্যে আগামী ৭ মার্চ ইন্দোনেশিয়ার বালিতে আইওআরএ’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে।
ভারত মহাসাগরের উপকূলবর্তী ২১টি দেশ নিয়ে এ আন্তর্জাতিক সংস্থাটি গঠিত হয়েছে। সংস্থাটি এর আগে ইন্ডিয়ান ওশান রিম ইনিশিয়েটিভ অ্যান্ড ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (আইওআর-এআরসি) নামে পরিচিত ছিল।
এ সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কোমোরস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মৌরিতাজ, মোজাম্বিক, ওমান, সাইসেলস, সোমালিয়া, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে আশা প্রকাশ করেন, মিয়ানমার সরকারের সাথে আলোচনা করে আসিয়ান সদস্য দেশগুলো এ সমস্যা সমাধানে সহযোগিতা করবে।
প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বৈঠকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।’
পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আইভান বিরানাতাতমাদজা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস

 

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম