প্রতিবন্ধী ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকায় আয়োজন করা হবে । ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এ সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের এক হাজার প্রতিনিধি অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিবন্ধীবান্ধব ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও টাস্কফোর্সের প্রধান উপদেষ্টা সায়মা হোসেন পুতুল।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘দুর্যোগকালীন সময়ে প্রতিবন্ধীদের কীভাবে সুরক্ষা দেওয়া যায় এবং সুরক্ষাকাজের মান উন্নয়ন কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। গত বছর দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলন ঢাকা ঘোষণা করা হয়। সেই কাজের কতটুকু অগ্রগতি হয়েছে তা নিয়ে সভায় আলোচনা হয়েছে।’
/এসএমএ/এসএনএইচ/টিএন/








