একটি সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায় না.গঞ্জবাসী

ওমর ফারুক
২১ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৩

একটি সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায় না.গঞ্জবাসী রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ভোট সংক্রান্ত প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে। তাই ভোটের মাঠে এখন আর সরব প্রচারণা নেই। আছে চায়ের কাপে আলোচনার ঝড়, পাড়ায়-মহল্লায় গুঞ্জন। সবাই নিজ নিজ প্রার্থীর পক্ষে নানাভাবে প্রচারণা চালাচ্ছেন। আর, অপরিচিত কাউকে দেখলে মুখ বন্ধ রাখেন। কেউ সামান্য মন্তব্য করলেও নাম প্রকাশ করতে চান না। তবে সবারই অভিমত, পাস-ফেল যাই হোক শান্তিপূর্ণ নি্রবাচন দেখতে চাই।

নির্বাচনের আগের দিন পর্যন্ত মেয়র প্রার্থীদের মধ্যে কার কি অবস্থা জানতে চাইলে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন মিষ্টিমুখ নামের এক দোকান কর্মকর্তা সুব্রত বলেন, ‘কে কেমন উন্নয়ন করেছেন, কি করতে চান সেটা বিবেচনা করেই এবার ভোটাররা ভোট দেবেন বলে মনে হচ্ছে। কারণ নারায়ণগঞ্জের অনেক সমস্যা। এসব সমস্যা তো দূর করতে হবে।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের জন্য ভাল কিছু করবেন- এমন প্রার্থীকেই আমরা ভোট দেব।’

আমলাপাড়ার কেবি সাহা বাইলেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কমকর্তা মো. শাজাহান বলেন, ‘এলাকার পরিবেশ এখন পর্যন্ত শান্ত আছে। নির্বাচন নিয়ে কোনও ঝামেলা হয়নি। পরিবেশ এমন থাকলে আগামীকালের নির্বাচন অবশ্যই ভাল হবে বলে আমি মনে করি। প্রচুর ভোটারও আসবে।’ কোন প্রার্থীর অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘এ কথা এখনই বলা যাবে না। সমস্যা আছে। তবে যেই পাস করুন, আমরা চাই তিনি নারায়ণগঞ্জের উন্নয়ন করবেন।’

একটি সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায় না.গঞ্জবাসী ওসমান আলী নামে খানপুরের বাসিন্দা বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে যেহেতু সরকার পরিবর্তন হবে না, সেহেতু এটা নিয়ে আমাদের আগ্রহ কম। তবে নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়।’

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ‘বোস কেবিনের‘ সামনে সকাল সাড়ে ১০টায় দেখা করতে আসেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তখন বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পরিস্থিতি ভালই মনে হচ্ছে। দেখা যাক কি হয়।’ পরিবেশ এমন থাকলে বিজয় নিশ্চিত বলে দাবি তার।

বিএনপি প্রার্থী নির্বাচনি কার্যালয় মিডিয়া সেন্টারে বসা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারও বলেন, ‘পরিবেশ শান্ত আছে। প্রধানমন্ত্রী চাইলে নিবাচন সুষ্ঠু হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন কেন্দ্র ঝুকিপূর্ণ এখনই নিশ্চিত করে বলা যাবে না। কারণ সরকারি দল যদি চায় তাহলে যে কোনও শান্ত কেন্দ্রকেও অশান্ত করে দেওয়া সম্ভব।’

আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি বুধবার বেলা ৩টা পর্যন্ত শহরের দেওভোগে নিজ বাসভবনেই অবস্থান করেন। সকালে সাংবাদিকরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, ‘আজকের দিনটা আমি নির্বাচনি পরিকল্পনা নিয়ে কাটাতে চাই। কাল কথা বলবো।’

ভোটগ্রহণ উপলক্ষে ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে। বেলা দেড়টায় আমলাপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট বাক্স, ব্যালট পেপার, সিল মোহর ইত্যাদি নিয়ে আসেন ৮৫ নম্বর ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলমগীর কবির। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সবেমাত্র এলাম। এখন ভোট কক্ষগুলো সাজাতে হবে। আসার সময় এলাকার যে পরিবেশ দেখলাম তা শান্তই মনে হল।’

প্রসঙ্গত, সিদ্ধিগঞ্জ থানার পুরোটা এবং সদর, ফতুল্লা ও বন্দর থানার আংশিক নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এটা দ্বিতীয় নির্বাচন। এতে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভি (নৌকা প্রতীক) এবং বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের (প্রতীক ধানের শীষ) মধ্যে। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ১৫৬ জন এবং নারীদের জন্য সংরক্ষিত ৯টি আসনে প্রার্থী হয়েছেন ৩৮ জন। ভোটার রয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। ভোট কেন্দ্র ১৭৪টি। নির্বাচন সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

আরও পড়ুন:
‘ব্যক্তিস্বার্থে’ নারায়ণগঞ্জে নৌকা ডুবেছে বারবার!

/ওএফ/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম