ভোটার ও প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবো: না.গঞ্জ পুলিশ সুপার

সালমান তারেক শাকিল, নারায়নগঞ্জ থেকে
২২ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১১:৩৪

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মুইনুল হক নারায়ণগঞ্জ সিটি করপোরেশ (নাসিক) নির্বাচনে ভোটার ও প্রার্থীদের গণতান্ত্রিক ভোটাধিকার নিশ্চিত করবো বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মুঈনুল হক।

বৃহস্পতিবার মাসদাইল আদর্শ স্কুলের ৮৩ নম্বর কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মঈনুল হক বলেন, ‘নির্বাচনের ১৭৪টি কেন্দ্রই আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে আমরা সব কেন্দ্রকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। আমরা বিশ্বাস নারায়ণগঞ্জের ভোটাররা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন ইতিহাসে উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা এখানের প্রায় পৌনে পাঁচ লাখ ভোটারের নির্বিঘ্নে ভোট দেওয়া ও প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবো।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের ফৌজদারির কার্যবিধি অনুযায়ী ওইসব কেন্দ্রগুলোতে ব্যবস্থা নেব।’

/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের