দেরি হলেও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে গোদনাইল নারী কেন্দ্রে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১০:০৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১২:২০

গোদনাইল নারী ভোট কেন্দ্র

একটি বেশি সময় লাগলেও সিদ্ধিরগঞ্জের গোদনাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রের মোট ভোটার ২৯৪২জন। ভোটাররা সবাই নারী।  ভোট দেওয়ার জন্য নারী ভোটারদের বেশ কিছুসময় ধরে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে।

হিন্দু অধ্যুষিত এলাকা এ কেন্দ্রের বেশিরভাগ ভোটার হিন্দু। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ আলম সরকার বলেন, ‘এটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হলেও মহিলা ভোট কেন্দ্র বলে। এখানে সহিংসতার  আশঙ্কা কম। ভায়োলেন্স আশা করছি না। এ কেন্দ্রে নারী ভোটারদের ভিড় লক্ষ করা গেছে।’

৮টি বুথ হলেও নারী ভোটারদের দীর্ঘ সময় ধরে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে। কারণ ভোট কাস্টিং দেরি হচ্ছে। প্রত্যেক ভোটার ভোট দিতে ৫-৬ মিনিট খরে সময় নিচ্ছেন। তাই দেরি হচ্ছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা।

গোদনাইল নারী ভোট কেন্দ্র

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে নারী ভোটা তো তাই ভোট দিতে দেরি হচ্ছে। এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক। আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে। আশা করি অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট দিতে সবাইকে উপহার দিতে পারবো।’

তবে নারী ভোটারদের সহযোগিতা করছেন প্রিজাইডিং অফিসার ভোটার।

/পিএইচসি/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম