উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মঈনুল হক। সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা পপুলার হাইস্কুল ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এসপি মঈনুল হক বলেছেন, ‘উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই নির্বিঘ্নে সবাই ভোট দিচ্ছে। তবে কিছু গুজব আছে, সেই গুজবের কোনও বাস্তবতা নেই। আমি সকাল থেকে এপর্যন্ত ১০-১৫টি কেন্দ্র ঘুরেছি। অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা চোখে পড়েনি। তবুও গুজবগুলো গুরুত্ব সহকারে দেখছি।’
/এসটি/








