নাসিক নির্বাচনে পুলিশের বাড়াবাড়ি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১১:১৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১১:২৩

নির্বাচনি এলাকায় যানবাহনহীন সড়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের হয়রানির অভিযোগ করেছেন সাংবাদিক, ভোটারসহ সাধারণ জনগণ। পথে পথে তল্লাশি ও নিরাপত্তার নামে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন তারা।  

সাংবাদিকরা অভিযোগ করছেন, ভোট কেন্দ্রে যেতে চাইলে তাদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। মহাসড়কে বড় বড় যানবাহনসহ রিকশাও চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।

সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যেতে চাইলে পুলিশ কয়েকজন সাংবাদিককে বাধা দেয়। কিছুক্ষণ তাদের মোটরসাইকেল আটকে রাখে। নির্বাচন কমিশনের স্টিকার ও কার্ড দেখানোর পরও পুলিশ তা মানতে চায়নি। বিজিবির টহল

এছাড়া যেসব কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে পুলিশের চেকপোস্ট রয়েছে সেখানে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে এএসপি বিনয় সাহাকে ফোন করলে তিনি বলেন, ‘এখানে দুই চাকার কোনও যানবাহন চলাচলের অনুমতি নেই। আমরা অনুমতি ছাড়া কাউকে কেন্দ্রে ঢুকতে দিতে পারবো না।’  

পাঠানটুলি কেন্দ্রের কাছে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নির্বাচন কমিশনের কার্ড দেখানো হলেও তারা তা দেখতে রাজি হননি বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনের প্রতিবেদক। দীর্ঘক্ষণ আটকে রাখার পর তারা সাংবাদিকদের কেন্দ্র থেকে চলে যেতে বলেন। পুলিশের টহল

এদিকে শুধু সাংবাদিকদেরই নয়, বয়স্ক ভোটারদেরও কেন্দ্রে যাওয়ার পথে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের কেন্দ্র হোলি উইলস-এ ভোট দিতে যাচ্ছিলেন মাজেদা নামে এক বৃদ্ধা। নিজের বয়স প্রায় ১০০ বছর বলে দাবি করেন তিনি। বাড়ি সৈয়দপাড়ায়। তিনি ভোট দিতে যেতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। পরে কিছুক্ষণ আটকে রেখে তাকে কেন্দ্রে যেতে দেওয়া হয়। পুলিশের টহল

এদিকে মহাসড়কে বড় যানবাহন ও রিকশা চলাচল করতে না দেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। চিকিৎসা ছাড়াও বিভিন্ন প্রয়োজনে কোথাও যেতে না পেরে তারা বিপাকে পড়েছেন।

/জেইউ/পিএইচসি/এআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম